স্টাফ রিপোর্টার (ঢাকা)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বর্ধিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কৃতি সন্তান ইভান সাব্বির।
মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
তরুণ এ ছাত্রনেতার অর্জনে উচ্ছ্বসিত ভেদরগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও তার শুভাকাঙ্ক্ষীরা। দলীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
আইন বিভাগের শিক্ষার্থী ইভান সাব্বির বর্তমানে বিজ্ঞ আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। রাজনীতিতে মেধা ও যোগ্যতার মূল্যায়নে বিশ্বাসী তরুণ এ ছাত্রনেতা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির অ্যাক্টিভিজমে সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। মাত্র এক মাসের অ্যালগরিদমে তাঁর কনটেন্ট প্রায় ৫০ মিলিয়ন (৫ কোটি) মানুষের কাছে পৌঁছেছে, যা তাঁকে তরুণদের মাঝে এক অনুপ্রেরণার মূর্ত প্রতীক হিসেবে গড়ে তুলেছে।
ইভান সাব্বির গাঙচিল নিউজকে এক একান্ত সাক্ষাৎকারে বলেন, "আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তার জন্য দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা। আমার উপর অর্পিত এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব। দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
তরুণ এই ছাত্রনেতা আরও জানান, "আমার স্বপ্ন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে সাধারণ ছাত্রদের নেতৃত্বে ফিরিয়ে আনা এবং মহানগর থেকে কথিত 'টোকাই প্রথা' চিরতরে বন্ধ করা। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, ছাত্র রাজনীতি করবে কেবল ছাত্ররাই। যাদের বয়স পার হয়ে যাবে, তারা যোগ দেবে যুবদলে। মেধা ও তারুণ্যের শক্তিতে সামনে আমরা আরও ভালো কিছুর স্বপ্ন দেখি।"
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)