স্পেশাল করেসপনডেন্ট
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৭৮ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩১ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৪ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, ৯টি মোবাইল ফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা এবং একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)