শওকত হোসেন, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)
বাগেরহাটে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। জেলার ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার( ২৫ জুন) সকালে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা ব্যাপী এ সচেতনতা মূলক ক্যাম্পেইন সফল করতে ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক, ২৩১ জন প্রথম শ্রেণির সুপারভাইজার এবং ৬৯৩ জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও সিএইচসিপি দায়িত্ব পালন করবেন। এ সময় শিশুদের জন্য ২৯ হাজার ৫০০টি নীল এবং ১ লাখ ৯৩ হাজার লাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রস্তুত রাখা হয়েছে।
প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়, কেন্দ্র সদর সহ জেলার ৭৫ টি ইউনিয়ন ও ৩ টি পৌর সভায় এ ক্যাম্পেইন পরিচালিত হবে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম. মো. মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, ডা. শেখ রিয়াদুজ জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ সুনু, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.