স্টাফ রিপোর্টার (বাগেরহাট)
বাগেরহাটে এডিডি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত প্রকল্প সমাপ্তি বিষয়ক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৪জুলাই) সকালে বাগেরহাট সদর ইউ এন ও অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সোহেল পারেভজ। সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল্লাহ আল হারুন, প্রজেক্ট ম্যানেজার, এডিডি ইন্টারন্যাশনাল।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার মনোবিজ্ঞানী ফারজানা আহমেদ, শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কুল শিক্ষক, সাংবাদিক, ইমাম, প্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইউএনও মহোদয় সংস্থার কাজের প্রশংসা করেন। সভাটি উপস্থাপন করেন এডিডি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা সমন্বয়কারী এহসানুল হক।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)