স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবেল আজ শনিবার (৮ আগস্ট) সকালে বাগেরহাট পৌর বিএনপি’র আয়োজনে বৃরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচি বাগেরহাট পৌর এলাকায় অনুষ্ঠিত হয়।
এ সময় বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসরাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মহিতুর রহমান দুলাল, আবুল কারাম আজাদসহ পৌর বিএনপির ৯ টি ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থত ছিলেন। পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন,আমাদের চলমান বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা মাননীয় প্রধান মন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিকে স্বাগত জানিয়ে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গাছ লাগাতে এগিয়ে আসছে বিএনপি’র নেতাকর্মীরা।
আমাদের পরিবেশের ভারসাম্য রা ও দেশকে সবুজায়িত করতে বৃরোপণের কোনো বিকল্প নেই।তিনি আরো বলেন,গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। কারণ গাছ আমাদের অক্সিজেন ও জ্বালানি কাঠ প্রদান করে, যা মানবদেহের জন্য জীবনদায়ী নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া আমরা গাছ থেকে ফুল ও ফল পেয়ে থাকি।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)