গাঙচিল নিউজ ডেস্ক
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এরমধ্যে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
ফলাফলে সবচেয়ে বেশি ৭১ দশমিক ৬৩ শতাংশ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে। সবচেয়ে কম ৫৫ দশমিক ৪৯ শতাংশ পাসের হার মাদ্রাসা শিক্ষা বোর্ডে।
এ ছাড়া রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫.৪২ শতাংশ, যশোরে ৬৬.২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯.৪৮ শতাংশ, বরিশালে ৬০.৩৫ শতাংশ, সিলেটে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮.০৫ শতাংশ, ময়মনসিংহে ৫৭.৩৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ।
ফলফল অনুযায়ী, চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া নেওয়াদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন, ফেল করেছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)