গাঙচিল নিউজ ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২,৮৫৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, একটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১১টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭০টি মোটরসাইকেলসহ মোট ২৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৫টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজিসহ ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১০টি ক্যাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫০টি বাস, ১৪টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ২৯৩টি মোটরসাইকেলসহ মোট ৬২১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯টি বাস, ১৩টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ২৫৯টি মোটরসাইকেলসহ মোট ৬১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৫টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৪৪০টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৬১৩টি গাড়ি ডাম্পিং ও ৩৬৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)