1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

জাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত; গণতান্ত্রিক নবযাত্রার সূচনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পঠিত

সাহামিনা দিতি, জাবি প্রতিনিধি

‎দীর্ঘ দেড় যুগের রাজনৈতিক অচলাবস্থা ও স্বৈরাচারী শাসনের অবসান পরবর্তী নতুন বাংলাদেশে এক অনন্য সংহতি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিবার।

‎মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রার শুরুতে বিশ্ববিদ্যালয় পরিবারের এমন ঐক্যবদ্ধ অবস্থান ক্যাম্পাসজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

‎বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামীমা সুলতানার তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‎আয়োজকেরা জানান, দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে একই প্ল্যাটফর্মে আনাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

‎অনুষ্ঠানে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক সংকটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময়ই দিকনির্দেশকের ভূমিকা পালন করেছে। জাতীয় সংগীতের এই সুর আমাদের এক বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।’

‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, প্রক্টর এ কে এম রাশিদুল আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ। এ ছাড়া ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এই সংহতি সমাবেশে অংশ নেন।

‎শহীদ মিনার প্রাঙ্গণে সবার কণ্ঠে ‘আমার সোনার বাংলা’ গাওয়ার মাধ্যমে জাবি পরিবার একটি ঐক্যবদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানের শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি সম্প্রীতি মিছিল বের করেন।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park