1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

প্লাটফর্ম কেন্দ্রীয় পরিষদের ২০২৫-২৬ সেশনের কমিটি গঠিত হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭০৬ বার পঠিত

মেডিকেল ডেস্ক

চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সবচেয়ে জনপ্রিয় সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি হয়েছে ডা. শরীফ শাহরিয়ার ও সাধারণ সম্পাদক হয়েছে ডা. রাবেয়া আক্তার স্বর্ণা

গত শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত বার্ষিক সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) ঘোষণা করা হয়।

সংগঠনটির গুরুত্বপূর্ণ পদে সাংগঠনিক সম্পাদক ডা. মঈন উদ্দীন আহমদ শিবলী এবং কোষাধ্যক্ষ এসকে ইরফান আবিদ। উক্ত কমিটির সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. তাহমিদ হাসান ভূঁইয়া সিয়াম, ডা. ঋষা নিয়োগী বৃষ্টি, ডা. আলমাস আলী হৃদয়।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইরফানুর রহমান, ডা. মোঃ আনোয়ারুল আজিম রাজ। সহ-সাংগঠনিক সম্পাদক শাকুর আহমেদ প্রিন্স, সহকারী কোষাধ্যক্ষ মোঃ আলসাবা ইসলাম সজীব, দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দীন, সহকারী দপ্তর সম্পাদক মেহরুবা আক্তার, তথ্য-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিরাহ্ রশীদ, সহকারী তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী তারেক বিন আবদুল্লাহ, জনস্বাস্থ্য-গবেষণা ও সমাজসেবা সম্পাদক আজহারুল ইসলাম হাজারী, সহকারী জনস্বাস্থ্য গবেষণা ও সমাজসেবা সম্পাদক মিথিলা ফারজানা।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মো. জুবায়ের ইসলাম, মো. সেলিম রেজা, ইফতেখার ইসলাম, সোহানা খান।

উল্লেখ্য, নির্বাচন কমিটি ২০২৫-২৬ এর প্রধান নির্বাচক ও প্ল্যাটফর্মের নির্বাচন কমিটির সদস্য ডা. নাজমুল আবেদীন নাসিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ১২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park