1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ বাগেরহাট জেলার কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টার (বাগেরহাট)

উপকূলীয় জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা এবং তাদের অধিকার, দাবি ও জলবায়ু ন্যায়বিচারের অগ্রাধিকারসমূহ এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ক্লাইমেট জাস্টিস ফোরাম বাগেরহাট।

সোমবার (২৭জুলাই) সকালে বাগেরহাট শহরের একটি হোটেল হল রুমে অনুষ্ঠিত জেলা পর্যায়ের সভায় ফোরামটি গঠিত হয়। সভায় পরিবেশকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী, শিক্ষক, কমিউনিটি নেতা, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট জাস্টিস ফোরাম খুলনা অঞ্চলের কো-চেয়ারম্যান মিস রেহানা আক্তার এবং সভাটি সঞ্চালনা করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব আসাদুজ্জামান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাওসেডের (AOSED) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হেলেনা খাতুন, জেলা ম্যাপ কমিটির সভাপতি সৈয়দ শওকত হোসেন, এ্যাডভোকেট মোসামৎ মেহেরুন নেছা সহ বিভিন্ন পেশার প্রতিনিধি বৃন্দ।

সভায় উপস্থিত ব্যাক্তিরা তাদের বক্তব্যে বলেন বাগেরহাট জেলা বাংলাদেশের বৃহত্তর উপকূলীয় অঞ্চল ক্রমশ তীব্র হয়ে ওঠা জলবায়ু সংকটের বিষয়গুলো তুলে ধরেন। লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, নদীভাঙন, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, নিরাপদ পানীয় জলের সংকট, পরিবেশের অবক্ষয়, বাস্তুচ্যুতি, জীবিকা হারানো এবং উপকূলীয় প্রতিবেশব্যবস্থার অবনতি স্থানীয় জনগোষ্ঠীর জীবন, মর্যাদা ও নিরাপত্তাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন যে স্থানীয়ভাবে জলবায়ু বিষয়ক প্রচারণাকে শক্তিশালী করতে জলবায়ুর ন্যায়বিচার ফোরাম বাগেরহাট জেলার কার্যক্রম কে এগিয়ে নেয়ার জন্য সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।এ কমিটির আহ্বায়ক হলেন এ্যাডভোকেট মোসামৎ মেহেরুন নেছা। যুগ্ন আহ্বায়ক হলেন শাহিদা আক্তার ,এস,এম,রাজ ও সৈয়দ শওকত হোসেন। এ কমিটির সদস্য সচিব হলেন শেখ আসাদুজ্জামান । যুগ্ম সদস্য সচিব হলেন আজরিন আরাবী নওরিন, গোপিনাথ সাহ প্রমুখ।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park