1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

গাঙচিল নিউজ ডেস্ক

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

​শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

রাষ্ট্রপতির আগমন কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় গ্রহণ করা হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার রাত থেকে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের টহল ও নজরদারি জোরদার করা হয়। পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহন চলাচলে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।

স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতার জন্য মূল বেদিসহ পুরো প্রাঙ্গণ ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুক্রবার রাতে সম্পন্ন করা হয়েছিল।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park