1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ঘন্টায় ডিএমপির ২৪৮১ টি মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

গাঙচিল নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২,৪৮১ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, একটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ৮৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজিসহ মোট ৩২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯ টি বাস, ২৯টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজিসহ ও ১৫১ টি মোটরসাইকেলসহ মোট ৩৬১ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে নয়টি বাস, ছয়টি ক্যাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৬ টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮টি বাস, ২৩টি ট্রাক, ৪২ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ১৬৮ টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩ টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮৭ টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৬৩০ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ৪ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ৩১০ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৮ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park