1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে জমি দখল ও নৌকা চুরির অভিযোগ; প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় জোরপূর্বক জমি দখল, বালু উত্তোলনের নৌকা চুরি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দৈইখাতা গ্রামে ভুক্তভোগী সাইফুল ইসলামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা।

এসময় ভুক্তভোগী সাইফুলের পিতা, মাতা, পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, “আমার ভোগ-দখলীয় জমিতে রোপা দেখতে গেলে কিছু দুষ্কৃতি লোক একরামুল, সমুন, শামিম, মনিরসহ তাদের লোকজন আসে আমার উপর হামলা করে। হামলা করলে আমি মাটিতে লুটিযে পড়ি। আমার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আমার মাথায চারটি সেলাই পড়ে।”

তিনি আরও বলেন, “এ বিষয়ে বোদা থানায় একটি মামলা দায়ের করা হয়। আদালত থেকে আসামীরা জামিন নিয়ে বের হয়। কোট চত্বরে আসামীরা আমাকে মেরে ফেলার হুমকি দেয় এমন কি আমার পরিবারের সদস্যদের মেরে ফেলা হুমকি দেয়। আমার ব্যবসা প্রতিষ্ঠানও ওরা ধ্বংস করে দিবে। এই উদ্দেশ্যে আসামীরা জামিন নিয়ে এসে কালিয়াগঞ্জ বাজারে মিষ্টিমুখ করে।”

ভুক্তভোগী সাইফুল আরও জানান, “গত ১০ আগস্ট আনুমানি রাত সাড়ে ১০ টার দিকে ওরা আমার বালু তোলার ৬ টি নৌকা চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালবেলা লেবারদের সহযোগিতায় দুইটি নৌকা উদ্ধার করি। বাকি নৌকা গুলো এখনও পায়নি। লোক মারফত জানতে পারি তারা নৌকা গুলো বিক্রি করে দিয়েছে। আসামীরা বিভিন্নভাবে আমার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বেড়াচ্ছে। তারা মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে।”

বিষয়টি সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি ও প্রশাসনের কাছে নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park