1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত; পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

গাঙচিল নিউজ ডেস্ক

সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে গত ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. হুমায়ুন কবির বাসসকে জানান, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি সাগর উত্তাল রয়েছে। এ কারণে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে গভীর সাগরে না যেতে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বরিশালে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বরিশালসহ উপকূলীয় এলাকায় আরও বৃষ্টিপাত হতে পারে।

সূত্র : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park