1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলির একযোগে পদত্যাগ

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলা জজ আদালতের চার সরকারি সহকারী কৌঁসুলি (পিপি প্যানেলভুক্ত) একযোগে পদত্যাগ করেছেন। আজ রবিবার (২ আগস্ট) দুপুরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন— অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোস্তাইন বিল্লাহ, এপিপি রফিকুল ইসলাম স্বপন এবং সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) কুতুব উদ্দিন ও মো. মহিবুল্লাহ।

পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

এ বিষয়ে এপিপি মোস্তাইন বিল্লাহ বলেন,ব্যক্তিগত চেম্বারের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারি দায়িত্ব পালন করা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, চারজন সরকারি সহকারী কৌঁসুলির পদত্যাগপত্র আমরা গ্রহণ করেছি। বিধিমালা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park