1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার (বাগেরহাট)

বাগেরহাটে যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলের কনফারেন্স রুমে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আবু রাসেল। বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসার আসমা আরা বিথী, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মইনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (পিবিআই) হায়াৎ মাহমুদ খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি ইন্সট্রাক্টর মো. রাসেল হোসেনসহ শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি, টিআইবির সদস্য এবং সাইবার হামলার শিকার নারী-পুরুষসহ প্রায় শতাধিক ব্যক্তি অংশ নেন।

কর্মশালায় বাঁধনের পক্ষ থেকে যুবদের নেতৃত্বে পরিচালিত মাঠপর্যায়ের বাস্তবচিত্র তুলে ধরা হয়। উপস্থাপনায় জানানো হয়, ফেসবুক, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে নারীদের ছবি বা নাম ব্যবহার করে কটূক্তি, ট্রল, গুজব ছড়ানো, মানহানিকর তথ্য প্রকাশ, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, নকল আইডি খুলে ব্ল্যাকমেইল এবং অনলাইন হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এছাড়া উপকূলীয় অঞ্চলে প্রযুক্তিগত সচেতনতার অভাব ও তথ্যের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে অনলাইন আর্থিক প্রতারণা এবং ভুয়া চাকরির প্রলোভনে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পারিবারিক সচেতনতা বাড়ানো জরুরি। শিশুদের অল্প বয়সে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত নির্ভরশীল করে তোলার প্রবণতা কমাতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে মাঠপর্যায়ে অভিভাবকদের সচেতন করতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে উপযুক্ত নীতিমালা প্রণয়নেরও প্রয়োজন রয়েছে।
বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তার ঝুঁকি থেকে কেউই সম্পূর্ণ নিরাপদ নয়। প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই সাইবার অপরাধ ও ডিজিটাল নিরাপত্তাহীনতা মোকাবিলা করা সম্ভব।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park