1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বাগেরহাটে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

শওকত হোসেন, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২জুন) সকালে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামপাল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তামান্না ফের‌দৌসী। উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে পেয়ারা গাছ লা‌গি‌য়ে বিশ্ব প‌রি‌বেশ দিব‌স পাল‌নে বৃক্ষ‌রোপন ও বিতরন কর্মসূচীর শুভ উদ্বোধন ক‌রেন তিনি।

বেসরকারী উন্নয়ন সংস্থা ‌কোস্টাল ডে‌ভেলপ‌মেন্ট পার্টনার‌শিপ (সি‌ডি‌পি), নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা, এডি‌ডি এবং ওয়াদা যৌথভা‌বে বিশ্ব প‌রি‌বেশ দিবস পাল‌নে বৃক্ষ রোপন ও বিতর‌নের এই উদ্যোগ ও কর্মসূচী গ্রহন ক‌রে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল: “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” (ইংরেজি: “Nature’s inspiration, for the climate, for our future”) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ ও প্রকৃতি-ভিত্তিক সমাধানের ওপর আলোকপাত করাই ছিল এবারের মূল লক্ষ্য।

সি‌ডি‌পি এর এরিয়া সমন্বয়কারী মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা মো: শা‌হিনুর রহমান, নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, এডি‌ডির প্রতি‌নি‌ধি না‌র্গিস খাতুন, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা মো: মোজাফফর হো‌সেন।

আরো উপ‌স্থিত ছি‌লেন রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সদস্য ছ‌বি রানী মন্ডল, সাংবা‌দিক ক‌বির আকবর, নাগ‌রিক ফোরাম নেতা ও সমাজ সেবক মো: মোহতা‌দির, শওকাত আলী, না‌র্গিস বেগম প্রমুখ। অনুষ্ঠা‌নে ৫০ জ‌নের ম‌ধ্যে ফলজ ও বনজ বৃক্ষ বিতরন করা হয় এবং উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে দু‌টি ফলজ বৃক্ষ রোপন ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব তামান্না ফের‌দৌসী।

বৃক্ষ রোপন ও বিতর‌নের পূ‌র্বে ছোট্র আলোচনায় অংশগ্রহনকারীরা ব‌লেন পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবেশ পুনরুদ্ধারের বৈশ্বিক অঙ্গীকারই হলো বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবসের মূল বার্তাকে দুটি কথায় প্রকাশ করা যায়,
বৃক্ষরোপণ ও সংরক্ষণ: পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং বিদ্যমান গাছপালা ও বনাঞ্চল রক্ষা করা।
দূষণ নিয়ন্ত্রণ: প্লাস্টিকসহ সকল প্রকার অপচনশীল বর্জ্য ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বর্জন করে পরিবেশকে দূষণমুক্ত রাখা।
এ বিষ‌য়ে সকল নাগ‌রি‌কের স‌চেতনাতা বৃ‌দ্ধির উপর জোর দেয়া হয়।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park