1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

বেনাপোলে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫’ পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

মেহেদী হাসান সুমন
বেনাপোল প্রতিনিধি

বেনাপোল কাস্টমস হাউসের উদ্যোগে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ পালিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে এ দিবস পালিত হয়।

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সাল মোঃ মুরাদ এর সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মুজিদ।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি শামসুর রাহমান ও বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোঃ কামরুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. আব্দুল মজিদ বলেন, কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস। বহির্বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমসও দক্ষতা উয়ন্ননের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি আনায়নে তার ঐতিহ্যগত ভূমিকা ও ভবিষ্যত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান, যুগ্ম কমিশনার হাফিজুর রহমান, যুগ্ম কমিশনার সুশান্ত পাল, করদাতা, সাংবাদিক-সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

সেমিনার ও আলোচনা সভাটি সঞ্চালনা করেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার আসিবুল হক।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park