1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের আর নেই

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

‎আজ সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে মারা যান বলে তার ব্যক্তিগত গাড়িচালক মোহাম্মদ হানিফ খন্দকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

‎১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৌলভী আজহার আলী ও মা ফাতেমা বেগম। দাম্পত্য জীবনে স্ত্রী আনোয়ারা বেগম ও একমাত্র সন্তান ডা. তাসলিমা আহমেদ জামান মুন্নীকে রেখে গেছেন।

‎তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের মহানায়ক হিসেবে পরিচিত। তিনি পাঁচবারের অধিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

‎জানা গেছে, বর্ষীয়ান এই রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন।

‎গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park