1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

মহিলা দলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো বাগেরহাটে

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪১ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দল।

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্চালনা করেন নার্গিস আক্তার ইভা।

উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতাযুদ্ধে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকা তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park