1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মেহেরপুরে ৫ জনকে পুশইনের চেষ্টা; বিজিবির বাধা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

স্টাফ রিপোর্টার

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারীসহ পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

আজ শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল, তারা এখনও ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সতর্ক অবস্থায় রয়েছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয়ের চারজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নিলে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়।”

বিজিবির ধলা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, “সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইন হতে দেওয়া হবে না।”

এ ঘটনাকে কেন্দ্র করে ধলা সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে। সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে, যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঘটতে না পারে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park