1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

রয়েল সাহিত্য সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

আজ (২০জুন) ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে রয়েল পাবলিকেশন আয়োজিত রয়েল সাহিত্য সম্মাননা- ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ও প্রখ্যাত লেখক ডা. অরূপরতন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মেঘদূত সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক জামসেদ ওয়াজেদ, বীজবিস্তার ফাউন্ডেশন সভাপতি ড. এম. এ. সোবহান ও সভাপতিত্ব করেন রয়েল পাবলিকেশনের প্রকাশক মো. মনিরুল ইসলাম (রয়েল)।

অনুষ্ঠানে রয়েল সাহিত্য অ্যাওয়ার্ড অর্জন করেন অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী, জামশেদ ওয়াজেদ ও খান আখতার হোসেন। এছাড়াও গ্রন্থ বিচারে সাহিত্য সম্মাননা ২০২৬ প্রাপ্তরা হলেন-
ছোটগল্পে: ডা. সাবরিনা হুসেন মিষ্টি (দূষিত মানবী), এস. আফরোজ (দুঃখ বিলাস), হোসাইন মোহাম্মদ ইমরান (ক্ষণিকের আগন্তুক),
থ্রিলার: সিফাত নুসরাত (দ্য রেড মুন), উম্মে কুলসুম ঝুমু (মোহমায়া), উপন্যাস: আলি ইসলাম মুমেন (আঁধার পথের পেছনের পথ), জসিম গাজী (মৌন আলোর মানুষ), শেখ নুরুজ্জামান রনি (ইন্দ্রাণী),
কবিতা: মো. মুজাহিদুল ইসলাম (ইাঁটু ভাঙা দ), মো. আল আমীন (অপেক্ষায়), সাইয়্যেদ শাহ্ নূরে আরিফ (প্রেয়সির তরে মন্দবাসা চেয়েছি), তৌয়েবুর রহমান (গহীনের কথা), জেবি জাহাঙ্গীর হোসেন (কবিতার রানী), শেখ শাদ (গল্পকারের অস্তিত্ব), অনিক কুমার সরকার (পথের বাঁকে), এম. রাজু (রংহীন মায়া), ঋদ্ধি মালিনী (মঞ্জরীমালা), রোকেয়া বেগম (ভালো নেই),
প্রচ্ছদ শিল্পী: ফারহান শিব্বির, ফাইজা ইসলাম।

অনুষ্ঠানে সাহিত্য আলোচনা করেন কথা সাহিত্যিক মনজু খন্দকার, মেঠো কবি মফিদুল ইসলাম, কথাশিল্পী নুর উদ্দিন শেখ, কথা সাহিত্যিক শামীম আহমেদ সৃজন, কবি কবির হুমায়ুন, কবি সেলিনা আহাম্মেদ ডোডন, কবি আবু তালেবসহ শতাধিক কবি।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park