1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

“রয়েল সাহিত্য সম্মাননা-২০২৬” আজ

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিউজ ডেস্ক

‘মেধা ও মননশীলতা বিকাশে বদ্ধপরিকর’—এই প্রত্যয়কে ধারণ করে দেশের অন্যতম স্বনামধন্য প্রথম শ্রেণির প্রকাশনা প্রতিষ্ঠান রয়েল পাবলিকেশন আয়োজন করে ‘রয়েল সাহিত্য সম্মাননা–২০২৬’। শনিবার (২০ জুন) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ আয়োজন সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য উৎসবে পরিণত হয়।

রয়েল পাবলিকেশনের কর্ণধার মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্য ও প্রকাশনা অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জন লেখক, কবি, সাহিত্যিক ও প্রচ্ছদশিল্পীকে সাহিত্য সম্মাননায় ভূষিত করা হয়।

‘সেরা পাণ্ডুলিপি পুরস্কার’ বিভাগে সাহিত্য সম্মাননা লাভ করেন একুশে পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ও প্রখ্যাত লেখক ডা. অরূপরতন চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক জামসেদ ওয়াজেদ, বিশিষ্ট কথাসাহিত্যিক খান আখতার হোসেন, কথাসাহিত্যিক ডা. সাবরিনা হুসেন চৌধুরী, জনপ্রিয় থ্রিলার লেখক উম্মে কুলসুম ঝুমু এবং সিফাত নুসরাত। এছাড়াও সাহিত্য, প্রকাশনা ও শিল্পসাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আরও বেশ কয়েকজন গুণী লেখক, কবি, সাহিত্যিক ও প্রচ্ছদশিল্পীকে সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানটি অলংকৃত করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লেখক ও মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ডা. অরূপরতন চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক জামসেদ ওয়াজেদ, বীজবিস্তার ফাউন্ডেশনের সভাপতি ড. এম. এ. সোবহান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম. কে. জাকির হাসান।

বক্তারা তাঁদের বক্তব্যে সাহিত্যচর্চার প্রসার, নতুন লেখকদের বিকাশ এবং একটি মননশীল ও মানবিক সমাজ বিনির্মাণে সাহিত্য ও সংস্কৃতির অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা এ ধরনের আয়োজনকে সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং নবীন-প্রবীণ লেখকদের মধ্যে সেতুবন্ধন তৈরির একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণময় সাহিত্যিক সম্মিলনে। সম্মাননা প্রদান, সাহিত্য ভাবনার বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখর এই আয়োজন উপস্থিত সকলের কাছে হয়ে ওঠে স্মরণীয়, তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ী।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park