1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

রাজধানীর তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর ও বাড্ডায় পৃথক তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য রাজধানীতে বাড্ডা, মিরপুর-১১ ও মিরপুর-১ এ যাত্রীবাহী তিনটি বাসে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়।

অন্যদিকে, প্রায় একই সময়ে (সন্ধ্যা সোয়া ৭টার দিকে) মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া রাত ৮টা ৫০ মিনিটে বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানান ডিএমপির বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার এসব ঘটনার সঠিক কারণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কে বা কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তবে বাসটি পুরোপুরি পোড়েনি। বিষয়টি খতিয়ে দেখতে আমরা কাজ করছি।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park