1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

রাজধানীর বনানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৭ জন আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

গাঙচিল নিউজ ডেস্ক

রাজধানীর বনানী এলাকায় নাশকতার উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনের সংঘাতে জড়িত চার শিশু।

বনানী থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে পালিয়ে যায়।

ডিএমপি জানিয়েছে, আটক ৭ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park