1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

রাজধানীর হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতি; অস্ত্র-ককটেলসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

স্পেশাল করেসপনডেন্ট

রাজধানীর হাতিরঝিলসংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন—মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী সাংবাদিকদের জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিরঝিলসংলগ্ন একটি বাসায় ডাকাতির পরিকল্পনার তথ্য পায় ডিবির গুলশান বিভাগ। ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই বাসা থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। ডাকাতির আগে দলটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকা রেকি করে যায়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এরপর ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ সদস্যের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

এডিসি নিয়াজ মেহেদী আরও জানান, ‘অভিযানকালে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। ছয় সদস্যের ওই দলের অন্য দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park