1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সাফল্যের ২৪ বছরে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

গাঙচিল নিউজ ডেস্ক

আজ ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ কেরছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।

সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে অল্প সময়েই দর্শক-শ্রোতার হৃদয়ে ঠাঁই করে নেয় চ‍্যানেলটি। একদল সৃজনশীল, দক্ষ ও মেধাবী মানুষের নেতৃত্বে রুচিশীল, অত্যাধুনিক কারিগরি ব্যবস্থাপনায় নতুন নির্মাণ শৈলীর উপস্থাপনে দর্শক নন্দিত হয়ে ওঠে এনটিভি। শুরু হয় বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বৈপ্লবিক অভিযাত্রা।

ভৌগোলিক সীমা ছাড়িয়ে সারা বিশ্বের সব মানুষের আরও কাছে পৌঁছে গেছে অনলাইন বা ডিজিটাল প্ল‍্যাটফর্মের মাধ‍্যমে। এনটিভির অফিশিয়াল ওয়েবসাইট ‘এনটিভি অনলাইন’ (ntvbd.com), ফেসবুক, ইউটিউবসহ সব প্ল্যাটফর্মে এনটিভিকে অনুসরণ করে সাত কোটিরও বেশি দর্শক, শ্রোতা ও পাঠক। এই সংখ‍্যাই প্রমাণ করে সারা বিশ্বে এনটিভির জনপ্রিয়তা।

প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি। সকাল ৮টায় সরাসরি সম্প্রচারিত হয় বিশেষ সংগীতানুষ্ঠান ‘জন্মদিনে গানে গানে এনটিভি’। গান শোনান সংগীতশিল্পী লুইপা ও সাব্বির। সকাল ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠান ‘অর্জনে অগ্রগতিতে এনটিভি’, দুপুর ১২টা ৩০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ আমাদের আনন্দের দিন’, দুপুর ২টা ৩০ মিনিটে ‘গণমাধ্যম ও এনটিভির ২৪ বছরে পদার্পণ’, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মালয়েশিয়ায় ধারণকৃত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’, রাত ৯টা ৩০ মিনিটে ‘আনন্দ আড্ডা’য় অংশ নিবেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান, রাত ১১টা ২০ মিনিটে আঁখি আলমগীরের একক সংগীতানুষ্ঠান ‘গান হোক উৎসব আয়োজনে’।

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান এবং এনটিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যামন আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিরোধীদলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতারা।

এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছেন দেশের বুদ্ধিজীবী, কবি, শিল্পী-সাহিত্যিক, ক্রীড়াব্যক্তিত্ব, বিনোদন জগতের বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দেশ-বিদেশের অগণিত দর্শকের অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ।

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকার ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সমাজ, ক্যাবল অপারেটর এবং অগণিত দর্শক-শ্রোতাকে ধন্যববাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এনটিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যামন আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park