1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

স্বাস্থ্যমন্ত্রীর পরে মোড়েলগঞ্জ স্বাস্থ্য-কমপ্লেক্সে বিভাগীয় পরিচালকের পরিদর্শন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিন হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন। রবিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এর আগেরদিন শনিবার বেলা সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আকস্মিকভাবে পরিদর্শন করেন। এসময় মন্ত্রী লাখ লাখ টাকার ওষুধ পরিত্যাক্ত সহ নানা অসংগতি দেখে খুলনা বিভাগীয় পরিচালককে সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মোবাইল ফোনে নির্দেশ দিয়েছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ হাসপাতালটি তিনি পরিদর্শন করছেন।

পরির্দশন শেষে বিভাগীয় পরিচালক হাসপাতালের পরিত্যাক্ত ভবনে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ নির্দিষ্ট সময়ে অপসারণ না করার কারণ জানতে চেয়ে তৎকালিন কর্মকর্তাদের কে বাগেরহাট জেলা সিভিল সার্জনকে চিঠি করার জন্য বলেন।

তিনি হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডে রোগীদের সেবার গুনগত মান, খাবারের মান, ওষুধপত্র ঠিকমত রোগীরা পাচ্ছেন কিনা এসব বিষয়ে ভর্তি থাকা রোগীদের কাছে গিয়ে খোঁজ খবর নেন।
বিভাগীয় পরিচালক মো: মোশাররফ হোসেন হাসপাতালের পরিত্যাক্ত ভবনে থাকা প্রায় ৩০ প্রকারের মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ প্রকৃয়ায় অপসারণ ও স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য জেলা সিভিল সার্জনকে বলেন।

একই সাথে মোরেলগঞ্জ হাসপাতালে কর্মরত যে সকল কর্মকর্তার সময়ে বিপুল পরিমানের ওই ওষুধ মেযাদোত্তীর্ণ হয়ে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে সেই সকল কর্মকর্তাকে ও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

খুলনা বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা(স্বাস্থ্য) শফিউর রহমান, বাগেরহাট জেলা সিভিল সার্জন আ স ম ডা. মো. মাহবুবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলার ৫ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ হাসপাতালে ৫১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১৭ জন। এর মধ্যে ১০ জন চিকিৎসক রয়েছেন তাদের সুবিধামত বিভিন্ন উপজেলায় ডেপুটেশনে। মাত্র ৭ জন চিকিৎসক দিয়ে চলছে ৫১ শয্যার এ হাসপাতালটি।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park