1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৬৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৩ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৪০৮ জন।

গত ১৫ মার্চ থেকে ৩ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯ হাজার ১৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৫১ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park