
মেডিকেল রিপোর্টার
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩৫। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৩৯ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট ও ময়মনসিংহে একজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত আরও ১৩৫ জনের হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৭৪ জন। এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৭০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৭ হাজার ৪১০ জনে।