1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

বাগেরহাটে নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমাসিক সভা অনু‌ষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্প‌তিবার (৬ আগস্ট) সকা‌লে গৌরম্ভা ইউনিয়ন প‌রিষ‌দে গৌরম্ভা ইউনিয়ন নাগ‌রিক ফোরা‌মের ৫ম ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উক্ত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌ম সভাপ‌তি ডা:মো:ওবায়দুল্লাহ গাজী।

নাগ‌রিক ফোরা‌মের কার্য‌নির্বাহী সম্পাদক মো:মোহতা‌দির এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমা‌সিক সভায় অ‌তি‌থি ছি‌লেন ইউপি প‌্যানেলের চেয়ারম‌্যান চম্পক কুন্ডু, ইউপি প্রশাসক শেখ শ‌রিফু‌দ্দৌলা, ইউপি সদস‌্য তিজারাত গাজী, মো:মোফাজ্জল হো‌সেন বাবু, আবু মুছা আকু‌ঞ্জি, সামা‌জিক নেতা মোছা‌দ্দেক হো‌সেন এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন।

দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশ‌ন (এম‌ জে এফ) এর অর্থায়‌নে, উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভা আয়োজন ক‌রে।

সভায় গৌরম্ভা ইউনিয়‌নের ২০২৬-২৭ অর্থবছ‌রের উন্নয়ন বা‌জেটে নারী, দ‌লিত ও প্রা‌ন্তিক জন‌গো‌ষ্টির উন্নয়‌নের জন‌্য বা‌জেট বরাদ্দ বিষয়ে সরকা‌রি বি‌ভিন্ন ভাতা প্রা‌প্তি‌তে বি‌শেষ সহ‌যো‌গিতা করা, কর্ম এলাকায় পাঁচ শত উপকার‌ভোগী চি‌হ্নিত করা, খানজাহান আলী পাইলট মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে তথ‌্য অ‌ধিকার দিবস উদযাপন করা এবং ক‌মিউনি‌টি পর্যা‌য়ে নাগ‌রিক সংলাপ বাস্তবায়‌নসহ বেশ ক‌য়েক‌টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

উপস্থিত বক্তারা হত্যা ধর্ষণসহ নারী নির্যাতন প্রতি‌রোধ, শিশু বিবাহ, শিশু ধর্ষন, শ্লিলতাহানী ও বলাৎকার প্রতি‌রো‌ধে নাগ‌রিক ফোরাম সদস‌্যদের আরও সোচ্চার থাকার আহ্বান জানান এবং স্থানীয়ভা‌বে বসবাসকারী দ‌লিত সম্প্রদা‌যের মানুষ‌দের কিছু চি‌হ্নিত সমস‌্যা সমাধা‌নে উপ‌স্থিত জনপ্রতি‌নি‌ধিরা ব‌্যাবস্থা গ্রহ‌নের আশ্বাস দেন।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park