1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

দীর্ঘ ৮ বছর পর ঢামেক ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পঠিত

মেডিকেল ডেস্ক

দীর্ঘ ৮ বছর পর ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।

গত ১৩ আগস্ট, ২০২৬ ছাত্রদল কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করে৷ ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের কে-৭২ ব্যাচের আবদুল্লাহ আর রায়হান আর সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কে-৭৩ ব্যাচের মেশকাত শরীফ ভূইয়া।

দীর্ঘদিনের অচলবস্থা শেষে নতুন কমিটি গঠন হওয়ায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে৷ তাদের প্রত্যাশা নতুন কমিটি সবাইকে নিয়ে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মানে কাজ করে যাবে।

আহ্বায়ক আব্দুল্লাহ আর রায়হান গাঙচিল নিউজকে বলেন, “ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়াকে নিজের জন্য অত্যন্ত সম্মান ও বড় একটি দায়িত্ব হিসেবে দেখছেন আব্দুল্লাহ। তিনি বলেন, এই দায়িত্ব শুধু একটি সাংগঠনিক পদ নয়; বরং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাশে থাকার এবং তাদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিগুলো তুলে ধরার একটি সুযোগ। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা রয়েছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে সংগঠনের পক্ষ থেকে কার্যকর ভূমিকা রাখাই হবে তার অন্যতম অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা-শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং শিক্ষার্থীদের অন্যান্য যৌক্তিক দাবিদাওয়া নিয়ে তারা কাজ করতে চান। একই সঙ্গে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। শিক্ষার্থীদের আস্থা অর্জন করে একটি দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলকে এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য।”

সদস্য সচিব মেশকাত শরীফ ভূইয়া গাঙচিল নিউজকে বলেন, “ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেশকাত শরীফ ভূইয়া বলেন, এই দায়িত্ব তার জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় অঙ্গীকারের বিষয়। তিনি মনে করেন, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক সমস্যা ও সংকটে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কথা যথাযথভাবে তুলে ধরাই একজন ছাত্রনেতার প্রধান দায়িত্ব। নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।”

মেশকাত শরীফ ভূইয়া আরও বলেন, “সংগঠনকে শুধু সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলোর সমাধানে ভূমিকা রাখতে চান। একাডেমিক কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতা, ক্যাম্পাসে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা, বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে ইতিবাচকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধ তৈরি করে একটি সুসংগঠিত, মানবিক ও শিক্ষার্থীবান্ধব ছাত্রদল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।”

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park