1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৩০ টি মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

গাঙচিল নিউজ ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে ট্রাফিক বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৬, লালবাগ বিভাগে ১৪১, মতিঝিল বিভাগে ৩০৭, ও ওয়ারী বিভাগে ১৫২ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭৪, মিরপুর বিভাগে ৩৫৪, উত্তরা বিভাগে ২৬২ এবং গুলশান বিভাগে ২০৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৮৯ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park