1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

চালুর পরদিনই প্রায় যাত্রী শূন্য ‘পিংক বাস’

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

স্পেশাল করেসপনডেন্ট

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে উদ্বোধনের পরদিনই দেখা গেলো প্রায় ফাঁকা মহিলা বাস।

সড়কে চলাচলকারী মহিলা বাস সার্ভিসে অধিকাংশ আসন ফাঁকা ও হাতে গোনা যাত্রী নিয়ে চলাচলের চিত্র দেখা মিললেও সাধারণ গণপরিবহনে মহিলা যাত্রীর উপস্থিতি ছিল চোখে পরার মতো। একই সঙ্গে এদিন সকালের শুরুতে গন্তব্যমুখী নারীদের সাধারণ গণপরিবহনের গেটে ঝুলে চলাচল করতেও দেখা গেছে।

আজ বুধবার (১৯ আগস্ট) সকাল আনুমানিক ৯টার পর পর রাজধানীর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করতে দেখা যায় মিরপুর ১০ নম্বর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী একটি মহিলা বাস সার্ভিস। এসময় বাইরে থেকে ওই বাসটির দোতলায় কোনো যাত্রী না থাকায় সম্পূর্ণ আসন ফাঁকা থাকতে দেখা গেছে। তবে বাসটির নিচতলায় ৪-৫ জন মহিলা যাত্রীকে আসনে বসে থাকতে দেখা গেছে। এছাড়া সব আসন ফাঁকা নিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

তবে এসময় বাসটির পেছন গেটে একজন পুরুষ যাত্রী ও চালকের সহকারীর আসনে একজন পুরুষকে দেখা গেছে। সকাল ৯টার পর পর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করা গাড়িটির পিছু নেয় জাগো নিউজ। কয়েকটি বাস পয়েন্ট অতিক্রম করে আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে আড়ং ট্রাফিক সিগনাল পেরিয়ে সংসদ ভবন পর্যন্ত গাড়িটির পিছু নিয়ে গাড়িটিতে কোন যাত্রী উঠতে ও নামতে দেখা যায়নি। ফলে যাত্রী সংকটে গাড়িটি কোনো বাস পয়েন্টে না দাঁড়ানোয় চালক বা চালকের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বাস পয়েন্টগুলোতে মহিলা যাত্রীর দেখা মিললেও তাদের জন্য বিশেষ এই বাসে ওঠার আগ্রহ লক্ষ্য করা যায়নি। ফলে প্রতিদিনের মতো রাজধানীর লোকাল বাসগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকি পুরুষ মহিলা উভয় যাত্রীদের নিয়ে চলাচলকারী বিআরটিসি বাসের গেটে নারী যাত্রীদের ঝুলে চলাচল করতে দেখা যায়।

এদিকে সকাল সাড়ে ৯টার পর পর রাজধানীর ফার্মগেটে অবস্থান নিয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও এই সময়ের মধ্যে এই এলাকায় কোনো মহিলা বাস সার্ভিস চলাচলের চিত্র দেখা মেলেনি।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park