1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ভ্যাপসা গরমের অস্বস্তি কবে কমবে; জানাল আবহাওয়া অধিদপ্তর

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

স্পেশাল করেসপনডেন্ট

গত কয়েক দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় বাতাসে জলীয় বাষ্প বেড়েছে। এতে তাপমাত্রা খুব বেশি না হলেও ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে। দিন-রাতের এই অস্বস্তিকর আবহাওয়া আরও চার থেকে পাঁচ দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। একই সময়ে চট্টগ্রামে ৭৪, রংপুরে ৮৫, ময়মনসিংহে ৭৫, সিলেটে ৭৯, খুলনায় ৮০ এবং বরিশালে ৭৪ শতাংশ আর্দ্রতা রেকর্ড করা হয়। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৮৫ শতাংশের মধ্যে রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “বর্তমানে দেশে দক্ষিণমুখী বাতাস প্রবাহিত হচ্ছে। বৃষ্টিহীন আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠেছে। শরীরে ঘাম হলেও তা সহজে শুকাচ্ছে না। ফলে প্রকৃত তাপমাত্রার তুলনায় গরমের অনুভূতি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হচ্ছে।”

তিনি আরও বলেন, “তাপমাত্রা খুব বেশি না বাড়লেও অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়ছে। এই পরিস্থিতি আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, “কাঙ্ক্ষিত পরিমাণে বৃষ্টি হলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে কয়েক দিন ধরে চলা ভ্যাপসা গরমের অস্বস্তি থেকেও কিছুটা স্বস্তি মিলতে পারে।”

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park