
হেল্থ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনশিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩১ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪ জন।
গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৩৪ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।