1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার

মহাসড়কে নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্ত:জেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

এসময় জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, “বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর এবং চালক ও সহকারীদের মারধরের করেন কতিপয় কিছু লোক। এ সময় বাস থেকে টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পড়লে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন।”

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা পরিবহন নেতাদের। এছাড়াও বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park