1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ডিএমপি’র অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯ জন; মামলা ৬৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

গাঙচিল নিউজ ডেস্ক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২২ জন, ওয়ারী বিভাগ ৩৯ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park