1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় মৃত্যু ৬; হাসপাতালে ভর্তি ১৪৯২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

হেল্থ ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহষ্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, রংপুর বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১২২ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

এ বছরের ১০ সেপ্টম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৪৩০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৪ জন। চলতি বছরে এ যাবত মোট ৪৪ হাজার ৮৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park