1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২; মামলা ৫১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

গাঙচিল নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

৫৪২ জনের মধ্যে রমনা বিভাগ ২২, লালবাগ বিভাগ ২৮, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৫২, তেজগাঁও বিভাগ ৯১, মিরপুর বিভাগ ১৯৩, গুলশান বিভাগ ৪১, উত্তরা বিভাগ ৪২, গোয়েন্দা বিভাগ ১২, সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে ।

অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, একজন ভিকটিম, ১৫টি মোবাইল ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park