1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

হাম উপসর্গে সারাদেশে আরও ২ শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

হেল্থ ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইশিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ১ হাজার ৪৮ জন। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৪৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫২ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৩৯৫ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭১৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইশিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৯৪৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park