1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

খুলনায় গাঙচিলের ১৯৯ তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সাহিত্য ডেস্ক

হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের লেখক, কবি, সাহিত্যিকদের নিয়ে এগিয়ে চলা প্রতিষ্ঠান গাঙচিল বাংলাদেশ ৫১ বছরে পদার্পণ করেছে। গাঙচিল বাংলাদেশের অন্তর্গত আন্তর্জাতিক সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খুলনা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করে খুলনা ১৯৯তম গাঙচিল সাহিত্য সম্মেলন। দেশের বিভিন্ন স্থান থেকে ২’শতাধিক লেখক, কবি, সাহিত্যিক সসম্মানে অংশ গ্রহণ করেন। সম্মেলনটি দুই পর্বে বিভক্ত হয়। প্রথম পর্বে প্রফেসর ড. হানিফ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা ওয়াশার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান এবং উদ্বোধক ছিলেন আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী।

দ্বিতীয় পর্ব ছিলো সমাপনী পর্ব। ২য় পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকার জনপ্রিয় কবি ইমরোজ সোহেল। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত কবি বীর মুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান ও খুলনা সাহিত্যের একাল-সেকালের উপর বক্তব্য রাখেন সাহিত্য সমালোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। এপর্বে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের এজিএম কবি মফিদুল ইসলাম।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন গাঙচিলের স্থায়ী সদস্য অধ্যাপক সবুরন নেসা, বাগেরহাট গাঙচিলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দা তৈফুন নাহার, গাঙচিল সাহাপুর শাখার সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, গাঙচিল তেরোখাাদার সভাপতি শরিফ ইমরুল হক, আলমডাঙ্গা সভাপতি জামিরুল রহমান জামির, মংলা গাঙচিলের সভাপতি জেমস রতীন কর্মকার, দিঘলিয়া গাঙচিলের সভাপতি হুমায়ুন কোদ তালা গাঙচিলের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম মোল্লা, খান জাহান আলী থানা শাখার সভাপতি এসএম আব্দুর রহমান, বটিয়াঘাটা শাখার সহ-সভাপতি ভগবতী গোলদার, রূপসা গাঙচিলের সভাপতি শেখ মুনসুর রহমান, গাঙচিল ঢাকা মহানগর সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক কবি শাহী সবুর।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park