1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

আই.বি.ডব্লিউ.এফ এর কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১১১ বার পঠিত
ছবি: মো. রিফাত হোসেন

আই.বি.ডব্লিউ.এফ কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

যশোর জেলা প্রতিনিধি

যশোরের অভয়নগরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ) এর আয়োজনে কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ ২০২৫) বিকেল ৪টায় রুফটপ গার্ডেন রিভারভিউ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই.বি.ডব্লিউ.এফ এর উপদেষ্টা অভয়নগর উপজেলা আমির সরদার শরীফ হোসেন, আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আই.বি.ডব্লিউ.এফ এর সহ-সভাপতি জনাব গোলাম মোস্তফা, সংগঠনের যশোর জেলা সভাপতি জনাব মোঃ মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম প্রমূখ।

ছবি: মো. রিফাত হোসেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা আই.বি.ডব্লিউ.এফ এর সভাপতি মোঃ মফিজুর রহমান দপ্তরী।

বক্তারা ক্ষুদ্র পুঁজি দিয়ে ব্যবসায়িক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং “টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার” এই প্রতিপাদ্যের আলোকে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানান।

ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park