1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‎সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে কালিহাতি উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।

‎খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park