1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

গ্রীষ্মকালীন ‘মৌসুমী ফল উৎসব’ আয়োজনে গাঙচিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

বিনোদন ডেস্ক

বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। বিভিন্ন মৌসুমী ফলের ঘ্রাণে চারপাশ ম-ম ঘ্রাণে ভরে যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে গ্রীষ্মকালীন ‘মৌসুমী ফল উৎসব’ এর আয়োজন করেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সুপরিচিত সংগঠন গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।

শুক্রবার (১৮ জুন) বিকেলে গাঙচিল বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় মিরপুরে গাঙচিল ঢাকা বিভাগ আয়োজন করে মৌসুমী ফল উৎসব, সাহিত্য আড্ডা ও গাংচিল বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ খান ইফতেখারের জন্মদিন পালন অনুষ্ঠান।

গাঙচিল ঢাকা বিভাগের সভাপতি বিসিআইসির ঘোড়াশাল সার কারখানার এমডি ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার (অব.) এবং চলচ্চিত্র পরিচালক সফিকুল আলম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) এবং গাঙচিল বাংলাদেশ এর কো-চেয়ারম্যান কবি তন্ময় হারিস, বিসিআইসির খুলনা নিউজ প্রিন্ট মিলের এমডি গাঙচিল বাংলাদেশ এর কো-চেয়ারম্যান কথাশিল্পী মনজু খন্দকার, গাঙচিল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি বাংলাদেশ বিমানের এরিয়া ম্যানেজার (অব.) এবং ছড়াকার গোলাম কুদ্দুস চঞ্চল, গাঙচিল ঢাকা বিভাগের নির্বাহী সভাপতি সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (অব.) কবি কবীর হূমায়ুন, গাঙচিল ঢাকা বিভাগের সহ-সভাপতি কবি আফরোজা নীলা, গাঙচিল ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি কবি ফরিদা ইয়াসমিন, গাঙচিল ঢাকা মহানগর উত্তর শাখার অর্থ সম্পাদক কাজী হেমায়েত হোসেন, গাঙচিল ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কবি শাকিল হাসান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক (অব.) এবং গাঙচিল বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাহিত্যিক খান আখতার হোসেন, গাঙচিল বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. খান আহমেদ ইফতেখার।

অনুষ্ঠানে দেশীয় ফল- কাঁঠাল, আম, জাম, কলা এবং মুড়ি-মুরকি, মিষ্টি-মন্ডা-নাড়ু উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। গান, কবিতা ও সাহিত্য আলোচনায় সন্ধ্যাটি উপভোগ্য হয়ে ওঠে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park