1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

তথ্য মন্ত্রীর ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় যোগ দিলেন গৌরনদী-আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার

বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের একমাত্র পুত্র মোঃ আপন জহিরের বিবাহোত্তর সংবর্ধনা শনিবার রাতে ঢাকার সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, উপদেষ্টা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিকসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে মন্ত্রীর নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সরকারি কর্মকর্তারাও আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন।

 

অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন সরকারি কর্মকর্তা জানান, ব্যস্ত কর্মসূচির মধ্যেও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, খোঁজখবর নেন এবং আন্তরিক আতিথেয়তা প্রদর্শন করেন। এতে তারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

 

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম বলেন, “মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন স্যারের আমন্ত্রণে আমরা গৌরনদী-আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, উপদেষ্টাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এত ব্যস্ততার মধ্যেও মন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং খোঁজখবর নিয়েছেন। তাঁর আন্তরিকতায় আমরা সত্যিই আনন্দিত।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।
অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তারা নবদম্পতির সুখ, সমৃদ্ধি ও সফল দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park