1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার

গাঙচিল খুলনা নিরালা কার্যালয়ে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের খুলনা বিভাগীয় সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয় শুক্রবার (৩জুলাই) সন্ধ্যায়। গাঙচিল খুলনা বিভাগীয় সভাপতি সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ অধ্যক্ষ ডক্টর হানিফ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, বিশেষ অতিথি ছিলেন গাঙচিল বাগেরহাট জেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ মহিতুর রহমান, অনুষ্ঠানে সাহিত্য বিষয়ের উপর মুখ্য আলোচক ছিলেন গাঙচিল কেন্দ্রীয় স্থায়ী সদস্য অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাঙচিল কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টা এমিরেটস অধ্যাপক ডা: শেখ ইউনুস আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির নির্বাহী সমন্বয়ক সাংবাদিক ইব্রাহীম মনির, গাঙচিল খুলনা জেলা কমিটির সভাপতি সোনালী ব্যাংক এজিএম মেঠোকবি মফিদুল ইসলাম, খুলনা জেলা কমিটির জেলা সাধারণ সম্পাদক মৎস ইন্ডাস্ট্রিজে নির্বাহী ডাইরেক্টর কবি শাহজাহান মুরাদ, গাঙচিল খুলনা মহানগর কমিটির সভাপতি নাগরিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী টিপু, খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কবি কামরুল হাসান মৃধা, খুলনা জেলা কমিটির নির্বাহী সভাপতি কবি এম এম নজরুল ইসলাম, খুলনা জেলা কমিটির নির্বাহী সমন্বয়ক ডাঃ মাহাবুব আলম, গাঙচিল খুলনা লেখিকা পরিষদ কমিটির সভাপতি মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব বাচিক শিল্পী স্মৃতি রেখা বিশ্বাস, খুলনা গাঙচিল লেখিকা পরিষদ কমিটির সাধারণ সম্পাদক কবি মাহফুজা ফেরদৌস রুনা, খুলনা গাঙচিল লেখিকা পরিষদ কমিটির নির্বাহী সভাপতি কথা শিল্পী হামিদা খানম, খুলনা গাঙচিল রূপসা কমিটির সভাপতি খুলনা কোর্টের সিনিয়র কর্মকর্তা শেখ মুনছুর রহমান, গাঙচিল আজীবন সদস্য বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম মোঃ মিজানুল ইসলাম ও খুলনা ঝুর ঝংকার প্রধান শিল্পী গীতিকার সুরকার শেখ এম জাহের ডাবলু।

পাঠ পর্বে অংশ নেন কবি দীপু মন্ডল, গল্পকার জুলিয়া পারভীন সুমি, কবি আহম্মেদ মনন, অভিনয় শিল্পী সুমন আহমেদ বাবু, কবি দেবেন্দ্রনাথ সাহা, কবি এ বি এম মুছা, কবি শেখ গোলাম রসুল, কবি মিনা রবিউল, কবি মুর্শিদা ইয়াসমিন, শিশু শিল্পী আফিয়া জাহিন প্রমুখ।

অনুষ্ঠানের পঠিত বিষয়ের উপর সার্বিক আলোচনা করেন কামরুল হাসান মৃধা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park