1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সৎ বোনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার (বাগেরহাট)

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পারিবারিক সম্পত্তি ও চলাচলের পথ নিয়ে বিরোধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সৎ বোনে শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হামিমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তাঁর সৎ ভাই মোহাম্মদ আরাফাত সিকদার।

আজ শনিবার (০৪ জুলাই) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আরাফাত সিকদার অভিযোগ করেন, তাঁর বাবা মরহুম সিকদার বাদশা মিয়া জীবদ্দশায় তিনটি পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি সুষ্ঠুভাবে বণ্টন করে দিয়েছিলেন। কিন্তু বাবা মারা যাওয়ার কয়েক বছর পর থেকেই তাঁর সৎ বোন উম্মে হামিমা পারিবারিক সম্পত্তি ও চলাচলের পথ নিয়ে বিরোধ সৃষ্টি করেন। তিনি অভিযোগ করেন, তাঁদের জমির ওপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টা, চলাচলের পথ সংকুচিত করা এবং তাঁদের ভোগদখলকৃত জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষিকা উম্মে হামিমা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, পারিবারিক সম্পত্তি দখল এবং আত্মীয়দের সম্পদ আত্মসাতের অভিযোগ তুলে তিনি দুদক সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে তাঁর আয়-সম্পদের উৎস ও অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা গুলো প্রত্যাহার, ভবিষ্যতে হয়রানি বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।#

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park