1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের সদরে অবস্থিত বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডাঃ মোঃ একরাম আলী হাওলাদারের অবসর গ্রহণের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের সহকারী অধ্যাপক ডাঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য (ম্যানেজিং কমিটির) এস,এ ওয়াহেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডাঃ মোঃ একরাম আলী হাওলাদারের কর্মময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ রবিউল ইসলাম, ডাঃ এম এ লতিফ, ডাঃ এম আক্তারুজ্জামান, ডাঃ নাজমুল হক, ডাঃ অশোক দেবনাথ ডাঃ শাহিন হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ শওকত হোসেন প্রমুখ।

পরে কলেজের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও মান পত্র প্রদান করা হয়।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park