1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৫

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

স্বাস্থ্য ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ১০৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৩০ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট এক লাখ ২৪ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৫৫৫ জনের হাম শনাক্ত হয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park